ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

চোট কাটিয়ে মেসি মাঠে ফিরবেন কবে

ads

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে ৬৩ মিনিটের খেলা চলছিল। কলম্বিয়ান উইঙ্গার দিয়াজের থেকে বল নিতে গিয়ে হঠাৎ করেই মাঠে পড়ে যান লিওনেল মেসি। এরপর কিছুতেই উঠতে পারছিলেন না। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।


সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আনহেল ডি মারিয়ার কাছে আর্মব্যান্ড তুলে দেন। এরপর সাইডবেঞ্চে বসেই কান্নায় ভেঙে পড়েন মেসি। ম্যাচ শেষে মেসির ফুলে যাওয়া অ্যাঙ্কেলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়। এরপর থেকেই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের প্রশ্ন, কবে মাঠে ফিরবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির হয়ে শিকাগোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন মেসি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে, আগস্টের শেষদিকে সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন কি না। তবে ২৭ জুলাই লিগস কাপে পুয়েবলা এবং ৩ আগস্ট টাইগার্সের বিপক্ষে তার খেলা হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। এমনটা হলে আগামী ২৪ জুলাই এমএলএস অলস্টারের ম্যাচেও দর্শকের ভূমিকায় থাকবেন মায়ামির অধিনায়ক।  


জানা গেছে, মেসি যে চোটে পড়েছেন, সেটা থেকে সেরে উঠতে কমপক্ষে ২০ দিন সময় লাগবে। অন্যদিকে অ্যাঙ্কেলের লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে ফেরার সময়ও দীর্ঘায়িত হবে। 


সাম্প্রতিক সময়ে চোটে বেশ ভুগছেন মেসি। চোটের কারণের ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বেশকটি ম্যাচে মাঠে নামা হয়নি তার। এবার অ্যাঙ্কেলের চোট নতুন করে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হলো। তাই মেসির ভক্ত-সমর্থকদের লম্বা সময়ের জন্যই অপেক্ষা করতে হবে।

ads
ads
ads

Our Facebook Page